Showing posts with label ইসলামী গানের লিরিক্স. Show all posts
Showing posts with label ইসলামী গানের লিরিক্স. Show all posts

Friday, 15 October 2021

আবার আসুক বায়ান্ন লিরিক

আবার আসুক বায়ান্ন লিরিক

 আবার আসুক বায়ান্ন লিরিক

  কথা ও সুরঃ এস বি হাবিব



                                                                                                                                                                                                                                   আবার আসুক বায়ান্ন 

আসুক আবার একুশের বান -।।
ডালে কৃষ্ণচূড়া ফুটুক আগের মতই -।।
হোক নতুন (করে) প্রভাতফেরির গান....

 

আ আ আ আ আ............

 

রফিক শফিক আসুক ফিরে
বরকত সালাম জাব্বারও -।।
হাতে হাত...., কাঁধে কাঁধ...।। 
রেখে তুলবো শ্লোগান 
দাবী আদায়ে আবারও....
বাঁধা মাড়িয়ে, সীমা ছাড়িয়ে -।।
জেগে উঠুক  শত কোটি প্রাণ........

 

আ আ আ আ আ....... 

 

মায়ের ভাষায় সহজ সুরে
ঘুম পাড়ানির গান
গাইতে আকুল হৃদয় আমার 
করেরে আনচান...
ঘুম পাড়ানির গান-।।।। 

 

কৃষক শ্রমিক মুটে মাঝি 
রাজপথে নামুক আবারও 
মুখে মুখ..... চোখে চোখ -।।
রেখে বলবো চাপা ব্যথা 
বাঁধা আসে যদি হাজারও
রুখে দাঁড়িয়ে, হাত বাড়িয়ে-।। 
তুলবো বিজয়ের নব নব তান.......

 

কথা ও সুরঃ এস বি হাবিব


ছিড়ে ফেলে বিভেদের জাল জিঞ্জির লিরিক্স

ছিড়ে ফেলে বিভেদের জাল জিঞ্জির লিরিক্স

 


 ছিড়ে ফেলে বিভেদের জাল জিঞ্জির লিরিক্স

কথা ও সুর: আ খ ম মুস্তাফিজুর রহমান


ছিড়ে ফেলে বিভেদের জাল জিঞ্জির


চলো বাঁধি ঐক্যের বাঁধ,


রক্তের দামে কেনা দেশ রক্ষায় আজ


মিলাই সবে কাঁধে কাঁধ।!


 


সম্ভ্রমহারা বোন আহাজারি করে,


ভয়ে সংকিত থাকে মা আমার ঘরে! 


আড়ালে গুমড়ে কাঁদে মানবতা আজ 


মুখ ঢাকে স্বাধীনতা পেয়ে শত লাজ!


লজ্জারা নিজেরাও লজ্জিত হায় 


দেখে  অন্যায় অপরাধ!!


 


আর কত মা তার সম্মান হারালে


জাগবে তুমি বল জাগবে,


বিবস্ত্র বোনের ঐ আহাজারি শুনেও


এখনো কি চেয়ে চেয়ে থাকবে।


 


রক্ত ঘামে গড়া তিলে তিলে এই দেশ,


বিষাক্ত ছোবলে হতে দেবো না শেষ!


বাঁকা চাহনির ভয় ছুড়ে ফেলো দূরে


দাড়াও বীরের বেশে সম্মুখে ঘুরে।


জাতি-ধর্ম আজ নির্বিশেষে


এক হও কর প্রতিবাদ!!